তাজিয়া মিছিলে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি
দেশে এখন
আইন ও আদালত
0

তাজিয়া মিছিল চলাকালীন রাজধানীর বাংলাবাজারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। গতকাল বিকেলে আশুরার মিছিল চলাকালীন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ (শনিবার, ২৭ জুন) দুপুরে চারজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

বিকেলে আনুষ্ঠানিক ব্রিফ করবেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার। শুক্রবার বিকেলে সূত্রাপুর থানাধীন বাংলাবাজার পি.কে রায় রোডের ইস্পাহানী বিল্ডিংয়ের নিচতলায় ১০/১৫ জনের একটা দল জাকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। নিহত ব্যক্তি পেশায় পরিচ্ছন্নকর্মী। মিছিলে দায়িত্বরত থাকা পুলিশ সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন:

পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দুই সন্তানের জনক নিহত জাকির রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ইএ