ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২০ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। তারই ধারাবাহিকতায় আজকে তাকে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও মেলেনি তার সন্ধান।

গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ২১ জুন গুরুত্বপূর্ণ এক সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে উইং কমান্ডার সাইফুর রহমানের নাম। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস ট্রাইব্যুনালে দেয়া স্বাক্ষীতে ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুরের সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

এরপর ২৬ জুলাই রাতে সাইফুর রহমানকে তার বাসা থেকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।

এদিকে আওয়ামী শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহন ৩১ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এসএইচ