গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আদাবর থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গুমের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটি করা হয়।

২০২৫ এর ৩ জুন সালাহউদ্দিন আহমদ তার 'গুমের' ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বেনজির আহমেদসহ আরও বেশ কয়েকজন আসামি রয়েছেন।

এদিকে ২০১৩ সালে শিবির নেতা হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র‍্যাব-১ এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে । এছাড়া জুলাই হত্যাকাণ্ডের পৃথক মামলায় নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ১০ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ইএ