আল আমিন হত্যা মামলা: সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

সাবেক এমপি নাঈমুজ্জামান
এখন জনপদে
আইন ও আদালত
0

পঞ্চগড়ে নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও মরদেহ গুমের অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

আদালত পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর থেকে নাঈমুজ্জামান ভুঁইয়াকে আদালতের মাধ্যমে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর আল আমিন নিখোঁজ হন। ওই বছরের ১০ নভেম্বর তার বাবা মনু মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ও সাংসদ নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন। নাঈমুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলার সহসভাপতি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এএইচ