আজ (শুক্রবার, ৬ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা বজায় রাখতে বার কাউন্সিলের ডিসিপ্লিনারিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি যেমন জরুরি, তেমনি তাদের পেশাগত শৃঙ্খলা রক্ষায় ট্রাইব্যুনালগুলোকে আরও কার্যকর করতে হবে।’
পাশাপাশি আইনজীবী নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনজীবীদের কল্যাণে প্রয়োজনে যেন তাকে ঘেরাও করতেও দ্বিধা না করা হয়।’
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতার প্রভাব নয়, আইন দিয়ে আদালতে লড়াই করে ভালো ও সৎ আইনজীবী হয়ে উঠতে হবে।’





