আদালতের তলবে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদ
দেশে এখন
আইন ও আদালত
0

বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালতের তলবে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে আসেন। বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদকে স্বপ্রণোদিত হয়ে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

অভিযোগ হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে বলেন, ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে। গণমাধ্যমের এ সংবাদ আমলে নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১, তাকে সশরীর এসে এ কথার ব্যাখ্যা দিতে বলেছেন।

এএইচ