গুম-হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলায় শেষ হচ্ছে যুক্তিতর্ক

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
আইন ও আদালত
0

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের এই সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুনানিতে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন জিয়াউল আহসান। আজকের এই কার্যক্রমও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অভিযান সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার তার অপরাধের সপক্ষে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।

আজ রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে পৌঁছাবে।

এসএস