সরবরাহ বাড়ায় রাজধানীর সবজি বাজারে দামে স্বস্তি

সবজি ও মাছের বাজার
কাঁচাবাজার
বাজার
0

পবিত্র রমজান ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে।

গেল সপ্তাহে যে বেগুন ছিলো ১৪০ টাকায় কেজি, এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়াও, শিম ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, শসা ৪০ থেকে ৬০ টাকা এবং গাজর বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। পেঁয়াজের দামও কিছুটা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।

রমজানে ঝালের চাহিদা বাড়লেও দাম কমেছে কাঁচামরিচের বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়। এদিকে কিছুটা কমেছে ডিমের দামও। বাজারে এক ডজন ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা।

আরও পড়ুন:

তবে, সবজির দাম কমলেও বেড়েছে মুরগির দাম। কেজিতে প্রায় ২০ টাকা বাড়ায় বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর সোনালী মুরগি কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৩৩০ টাকা।

অন্যদিকে, আগের মতোই অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭৮০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।

সরবরাহ স্বাভাবিক থাকলে রমজানের বাকি সময়েও সবজির দাম স্থিতিশীল থাকতে পারে বলে আশা প্রকাশ করেন ক্রেতারা।

এফএস