ঈদের পর সরবরাহ বাড়লেও পরিবহন ব্যয়ে চাপে রাজধানীর সবজি বাজার

সবজির বাজার
কাঁচাবাজার
বাজার
1

ঈদুল ফিতরের এক সপ্তাহ পর রাজধানীর বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে জ্বালানি তেল সংগ্রহে অতিরিক্ত সময় লাগায় কিছুটা দেরিতে আসছে পণ্যবাহী যানবাহন। এতে খরচ ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রাত নামলেই ঢাকার পাইকারি বাজারগুলোর উদ্দেশে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক। যার বেশিরভাগই সবজি পরিবহন করে।

বাজারে থরে থরে সাজানো সবজি। ঈদুল ফিতর পরবর্তী সময়ে কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা সতেজ ঢেঁড়স, শিম,পেঁপে, পটোল, বেগুন, করলা, মরিচ, শসা, বরবটি, চিচিঙ্গা, টমেটো।

ঈদের ছুটির পর ঢাকার কাঁচাবাজারে সবজির চাহিদা বেড়েছে, তবে দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা জানান, বাজারে সবজির দাম কিছুটা বেশি মনে হচ্ছে কিছু ক্রেতাদের। আবার ভিন্ন কথা জানাচ্ছেন অনেকে। ঈদের আগে যে দাম ছিলো তার থেকে অনেক কম মনে হচ্ছে অনেকের কাছে।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি নেই, কিন্তু জ্বালানি তেলের অপ্রতুলতার দোহাই দিয়ে ভাড়া বাড়িয়েছেন ট্রাক চালকেরা।

বিক্রেতারা জানান, এখন বাজরে ক্রেতার সংখ্যা কম, ফলে কম দামে সবজি বিক্রি করছেন তারা। বৃষ্টির কারণে আগের তুলনায় পেঁয়াজ ৪-৫ টাকা বেড়েছে। সামনে আরও বাড়তে পারে বলে জানান তারা।

ট্রাক চালকেরা জানান, তেলের সংকট রয়েছে। অনেক সময় লাইনে দাড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের।

আগামী সপ্তাহে বাজার গুলোতে পণ্য সরবরাহ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের।

এফএস