ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
দেশে এখন
6

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।

এসএস