রমজানে পণ্যের দাম-মান ও সরবরাহ ঠিক রাখতে নিয়মিত তদারকির পরও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে আমদানিকৃত ও দেশিয় পণ্য। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান-২ এর ডিসিসি মার্কেটে অভিযান পরিচালনা করতে এসে বিড়ম্বনায় পড়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
পর্যায়ক্রমে চারবার সতর্কতামূলক জরিমানা ও নির্দেশনা দিয়ে গেলেও নিয়ম মানছেন না এখানকার বেশিরভাগ দোকানিরা। ক্রয়মূল্য তালিকা ও নিজের তৈরি করা দাম বসিয়ে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তা স্বার্থ নষ্ট করছেন বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।