এয়ার অ্যাম্বুলেন্সে কাল সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে

মির্জা আব্বাস
দেশে এখন
0

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সিঙ্গাপুরে নেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়া হবে। তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।

আরও পড়ুন:

এর আগে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

বিকেলে তিনি জানান, সকালে ওনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।

এএইচ