বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
এখন জনপদে
দেশে এখন
2

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। আজ (শনিবার, ২৮ মার্চ) বিকেলে চাষাঢ়ায় জেলা ডাকবাংলোতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের প্রথম সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময় দেখেছি যে বিএনপি সংবিধান কোথাও মানছে, কোথাও মানছে না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হোক।’

এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ইএ