পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান
দেশে এখন
0

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের অবদানও কম নয়। বিভ্রান্ত ছড়াবেন না। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে তা নিয়ে আরও আলোচনার প্রয়োজন। বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর ধারণ করে। সংবিধানের সংশোধন, সংস্কারের কথাই জুলাই সনদে বলা হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘সংস্কার রাজনৈতিক দল, জনগণের মধ্য থেকে আসতে পারে। কিন্তু তা যখন আইনে প্রক্রিয়ায় যাবে, সংসদ সদস্যরা যখন চূড়ান্ত রূপ দেবে, তখন সেটি সংশোধন। ১৪২ অনুচ্ছেদ অনুসারে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জুলাই সনদের পেছনে ১৭ বছরের সংগ্রাম জড়িত রয়েছে। শত শত পরিবারের নির্ঘুম রাতের কাহিনী আছে। শত শত ঘুমের কাহিনী রয়েছে। জুলাই সনদের পেছনে বিএনপির ৬০ হাজার নেতাকর্মীদের দুর্দশার গল্প রয়েছে। ৭১ অস্বীকার করলে, ৯০ এর গণঅভ্যুত্থানের কথা অস্বীকার করলে, ভবিষ্যতে কেউ কেউ জুলাই সনদ অস্বীকার করবে। সে সুযোগ রাখতে চাই না।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া সংবিধানকে অস্বীকার করি তবে ভবিষ্যতে জুলাই সনদকে কেউ অস্বীকার করবে। জুলাই সনদের নামে অসৎ উদ্দেশ্য প্রণোদিত পথে এগিয়ে যাচ্ছে বিরোধীদল।’

এএইচ