বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর অফিস: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
দেশে এখন
0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বৈশাখ উপলক্ষ্যে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা তা প্রধানমন্ত্রী অফিসের সিদ্ধান্ত। এটি কোনো রপ্তানি কার্যক্রম নয়, এটি হয়ে থাকে সম্মানে।

আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ইলিশ অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা, জাটকা সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধসহ, জেলেদের ভিজিএফ প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কোনো উপায়ে যদি ইলিশের দাম বাড়ানো হয় সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

এদিকে, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। আর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ইলিশসহ সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া ১ নভেম্বর থেকে থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।

এএইচ