ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
অপরাধ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫১ জন, এসআরইউ ৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্কিৃয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার, ১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেআর