এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতিও। প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের ভোটগ্রহণের জন্য ১৫০টি ভোটকেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে ২ হাজার আনসার সদস্য, ১ হাজার ৩০০ পুলিশ সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন:
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ঢাকা-১৭ আসন থেকে শপথ নিলে শূন্য ঘোষনা করা হয় বগুড়া-৬ আসন।
পরে তফসিল অনুযায়ী এ আসনের উপ-নির্বাচনে মোট তিন জন প্রার্থী— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জমায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।





