জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
দেশে এখন
0

আগামীতে দেশে জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে উদ্ভাবণী শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্ধোধনকালে এমন মন্তব্য করেন তিনি। হাটহাজারী উপজেলা চত্ত্বরে আয়োজিত এ মেলায় উপজেলার প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শিক্ষার্থীরা মেলায় বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। বর্জ্য ব্যবস্থাপনা, যুদ্ধে সীমান্তের সুরক্ষা, নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ নানা বিষয় প্রাধান্য পায় তাদের প্রদর্শনীতে।

আরও পড়ুন:

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে জ্বালানি সংকট চলছে, আমাদের দেশ এ খাতে স্বণির্ভর নয়, তরুণ প্রজন্ম এখানে যেভাবে জ্বালানির উৎপাদন ও অপচয়রোধ দেখিয়েছে তা প্রশংসাযোগ্য। এসব উদ্ভাবনী মেধাকে রাষ্ট্রের কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে এসব মেলায় প্রদর্শনীর তালিকা করে কোনটি রাষ্ট্রের কী কাজে লাগবে এবং বাস্তবে তৈরি করা সম্ভব— সেটি বাছাই করতে হবে।’

এরপর উপজেলায় কাটিরহাটে খাল পাড়ে সড়ক সংস্কার ও ব্লক স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

এসএইচ