বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
দেশে এখন
0

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান বগুড়াকে শিক্ষা নগরী বানানো হোক। এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। তাই এ বগুড়াকে শিক্ষা নগরী বানানো হবে।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান ফাজিল ডিগ্রী মাদ্রাসার অ্যাকাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি স্কুলে যেনো পাঠদান ঠিকমতো হয় সেটা দেখার দায়িত্ব আপনার আমার সবার। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমরা উত্তরবঙ্গে আমরা বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম।’

আরও পড়ুন:

এর আগে তিনি উথলী উচ্চ বিদ্যালয়, মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও এ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।

জেআর