আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি বলেন, ‘জ্বালানি খাতে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যপূরনে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে।’
আরও পড়ুন:
এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও সভায় ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে জাতীয় ভাবে দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করার কথাও জানান মন্ত্রিপরিষদের সচিব। এ বৈঠকে মোট তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার হয়েছে বলে জানান তিনি।





