বিদ্যুৎ
জ্বালানিসংকটে কিউবাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

জ্বালানিসংকটে কিউবাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

তীব্র জ্বালানিসংকটের মুখেই এবার দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে কিউবা। গতকাল (সোমবার, ৬ জুলাই) দেশটিতে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন সেখানকার বাসিন্দারা।

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিলের বিভ্রান্তি দূর করতে সরকারের সদিচ্ছার অভাব নেই: জ্বালানি  প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিলের বিভ্রান্তি দূর করতে সরকারের সদিচ্ছার অভাব নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিল নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা সমাধানে সরকারের সদিচ্ছার অভাব নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে গ্রাহকদের অভিযোগের ব্যাখ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে আজ (সোমবার, ৬ জুলাই) এ কথা বলেন তিনি।

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানিই কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।

ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা নাটোরবাসী

ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা নাটোরবাসী

ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত সাড়ে ৫ লাখ গ্রাহক। অন্যান্য মাসে ৪০০ থেকে ৫০০ টাকা বিল এলেও জুন মাসে তা বেড়ে গেছে প্রায় কয়েকগুণ। বিল বাড়লেও বাড়ছে না সেবার মান এমন অভিযোগ স্থানীয়দের। তবে, অতিরিক্ত বিল নিয়ে নানা যুক্তি দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি।

টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে সৌরশক্তিনির্ভর উদ্যোগ বিস্তৃতের আহ্বান

টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে সৌরশক্তিনির্ভর উদ্যোগ বিস্তৃতের আহ্বান

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সৌরশক্তিনির্ভর উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

কাঁচা বাঁশে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত স্কুল শিক্ষিকা

কাঁচা বাঁশে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত স্কুল শিক্ষিকা

রাঙামাটির নানিয়াচরে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শতাব্দী চাকমা (৫০) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ্বালানি খাতকে নিরাপদ করতে উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে: প্রতিমন্ত্রী অমিত

জ্বালানি খাতকে নিরাপদ করতে উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা জ্বালানি খাত যদি নিরাপদ করতে চাই, তাহলে আমাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে হবে। এবং সেই বৈচিত্র্য আনবার জন্য বর্তমান সরকার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মনোনিবেশ করছে।

বাজেট ২০২৬-২৭: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি

বাজেট ২০২৬-২৭: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি

২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিনিয়োগ ও রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিনিয়োগ ও রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাদের মতে, এতে উৎপাদন খরচ বেড়ে রুগ্ন হবে আরও কারখানা। ফলে কমবে বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতা। প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প ও রপ্তানিমুখী খাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ সংশ্লিষ্টদের।

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

ধীরগতির ইন্টারনেটে বাড়ছে ব্যবহারকারীদের ভোগান্তি, দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

ধীরগতির ইন্টারনেটে বাড়ছে ব্যবহারকারীদের ভোগান্তি, দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

দেশে দিনের পর দিন বাড়ছে ইন্টারনেট ব্যবহার। তবে নানা সময়ে ধীরগতির ভোগান্তি। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, অফিসের কাজ থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সবখানেই ধীরগতির অভিযোগ ব্যবহারকারীদের। বিশেষ করে বিদ্যুৎ চলে যাওয়া বা প্রাকৃতিক দুর্যোগে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নের পাশাপাশি বিকল্প হিসেবে ব্যাটারি শিল্পে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।