বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম

মীর শাহে আলম
দেশে এখন
0

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব ছেড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) এক আধা-সরকারি পত্রের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পত্রে তিনি উল্লেখ করেন, প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে যথাযথভাবে সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণে দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে তিনি স্বেচ্ছায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পত্রে জানান।

জেআর