মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মুজাহিদের মরদেহ পৌঁছাবে আজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মুজাহিদ
দেশে এখন
1

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ভ্লাগার মোজাহিদ মিল্লাদের মরদেহ আজ (শনিবার, ২৫ এপ্রিল) দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল পৌনে ছয়টার দিকে ঢাকায় পৌঁছাবে মরদেহটি।

একই ফ্লাইটে দেশে ফিরছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম ও চাচা মোহিবুল হাসান। নাফিসা'র পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার প্রশাসন প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন:

এ ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন স্বজনরা। দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ভ্রমণে যেয়ে দুর্ঘটনার শিকার হন মোজাহিদ-নাফিসা দম্পতি। এতে ২২ বছর বয়সি মোজাহিদ মিল্লাদের মৃত্যু হয়।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এ দুর্ঘটনা ঘটনোয় এক সামরিক কর্মকর্তাকে আটক করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

জেআর