নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. এ এস এম আরিফ আহসান ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিফ কনসালটেন্ট ও সেক্রেটারি ডা. মো. জাফর ইকবাল এভারকেয়ার হাসপাতালের সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।
সাধারণ সভায় সারা দেশের ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসকদের প্রশিক্ষণ উন্নত করা, ক্লিনিক্যাল মান বৃদ্ধি এবং পেশাগত সহযোগিতা সম্প্রসারণের পরামর্শ দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। এসময় ড্যাব সেক্রেটারি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, তরুণ চিকিৎসকদের ক্রিটিক্যাল কেয়ারে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে।
বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, ডা. মো. মতিউল ইসলাম, ডা. এ কে এম ফেরদৌস রহমান, ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, ডা. মোহাম্মদ শাইফুল আজম, ডা. আমিনা সুলতানা এবং ডা. উজ্জ্বল কুমার মল্লিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. মাসুদ কবির, কোষাধ্যক্ষ হিসেবে ডা. মোহাম্মদ আরাফাত হোসেন রুবায়েত দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডা. মো. নাসির উদ্দিন আহমেদ এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে ডা. মো. ইমরান আহমেদ। সায়েন্টিফিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবুল ফাতেহ মোহাম্মদ তারেক ভূঁইয়া এবং অ্যাসিস্ট্যান্ট সায়েন্টেফিক সম্পাদক হিসেবে ডা. মো. ইমদাদুল হক চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডা. তামান্না ইয়াসমিন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ হাবিবুল হাসান দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ডা. মো. কামাল উদ্দিন এবং সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ডা. নাফসিন মোস্তফা দায়িত্ব পেয়েছেন। প্রকাশনা সম্পাদক হিসেবে ডা. রোজিনা সুলতানা এবং সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে ডা. আবু নাসের মো. ফাইয়াজ দায়িত্বে রয়েছেন।





