আজ (বুধবার, ৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে ঘটলো এই ঘটনা।
আরও পড়ুন:
সকাল ৯টার কিছু সময় আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে যাচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্সের দিকে। তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেছেন কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।





