বগুড়া সিটি করপোরেশনসহ ৫টি নতুন উপজেলা গঠনের অনুমোদন

নিকার বৈঠক
দেশে এখন
1

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিকারের বৈঠক শেষে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি প্রশাসনিক কাজ আরও গতিশীল করতে সারা দেশে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। নতুন গঠিত উপজেলাগুলো হলো:

আরও পড়ুন:

মোকামতলা: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে এই নতুন উপজেলা গঠন করা হয়েছে।

মাতামুহুরী: কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে এটি গঠন করা হয়েছে।

রুহিয়া ও ভুল্লী: ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে এই দুটি নতুন উপজেলা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে নতুন এই উপজেলা গঠন করা হয়েছে।

এসএস