দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ; পৌঁছাবে শনিবার

নিহত বৃষ্টির মরদেহ
প্রবাস
দেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ৭ মে (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে বৃষ্টির মরদেহবাহী ফ্লাইটটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেন্টার গোলাম মোর্তজা জানিয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইকে-০২২০ মরদেহটি প্রথমে দুবাই পৌঁছাবে।

আরও পড়ুন:

দুবাইয়ে ট্রানজিট শেষে সংযোগকারী একটি ফ্লাইটে ইকে- ০৫৮২ আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ পাঠানোর সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শনিবার সকালে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে তার সহপাঠী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে পৌঁছালে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এফএস