কোরবানির হাটে অনিয়মে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
দেশে এখন
0

কোরবানির পশুর হাট ঘিরে যেকোনো অনিয়মে ছাড় নয়, ভোগান্তি কমাতে সিটি করপোরেশন সবধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ (বুধবার, ২০ মে) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির আওতাধীন অস্থায়ী পশুর হাট ঘিরে ইজারাদারদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

হাট ইজারা দেয়ার ক্ষেত্রে বিশেষ কাউকে সুযোগ দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাচাইকালে সর্বোচ্চ দরদাতাকেই বাছাই করা হয়েছে। হাট পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়ে তৎপর সিটি করপোরেশন।’

এসময় পশুর হাটে মহিলাদের ভোগান্তি কমাতে ‘পিংক টয়লেট’ করার নির্দেশনা দেন প্রশাসক শফিকুল ইসলাম খান। চলতি বছর ডিএসসিসিতে ১১টি এবং ডিএনসিসিতে ১৫টি পশুর হাট বসতে যাচ্ছে।

ঈদের দিনসহ ৫ দিনব্যাপী চলবে এসব হাটের কার্যক্রম। কোরবানির পশুর হাট লেনদেন, আইনশৃঙ্খলা ও সার্বিকভাবে ভোগান্তি নিরসনে ৩৯ নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এএইচ