আজ (বুধবার, ১০ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাহিরে অনেক গল্প লিখেছে বেশিরভাগ তথ্য ছিলো অপ্রয়োজনীয়।’
এ সময় মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’ সরকার আদ দ্বীন হাসপাতালের বিষয়ে আগের অবস্থানেই আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে গত ২৭ মে ভোরে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হলে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি।





