নিহত আলী হোসেন একই গ্রামের মালেশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে ও স্থানীয় বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, আজ বিকাল সাড়ে ৩টার সময় পুরাতন মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটনা ঘটলে গুরুতর আহত হয় আলী হোসেন।
আরও পড়ুন:
তাকে আহতাবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





