সীমাবদ্ধতার মাঝেও ইনক্লুসিভ বাজেট দেয়ার চেষ্টা করেছে বিএনপি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
1

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সীমাবদ্ধতার মাঝেও ইনক্লুসিভ বাজেট দেয়ার চেষ্টা করেছে বিএনপি। আজ (শুক্রবার, ১২ জুন) বাজেটত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এ সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। আকাঙ্ক্ষা আকাশচুম্বী, সেই আকাঙ্ক্ষা পূরণে অল্প কয়েকমাসের মধ্যেই আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা ছিলো। কোনো শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এ বাজেটের বাইরে নেই।’

এই বাজেট কিছুটা ভিন্নধর্মী উল্লেখ করে তিনি বলেন, ‘যারা অর্থনৈতিক ভাবনার বাইরে ছিলো তাদেরও আনার চেষ্টা হয়েছে এ বাজেটে। আমরা রোডম্যাপ দিয়েছি বাজেট বাস্তবায়ন কিভাবে করব।’

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি গত তিন বছর ধরে ৯ এর ওপরে চলছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ, লুটপাটের কারণে ব্যাংকগুলোতে ঘাটতি, আমদানি পণ্যের দামও যুদ্ধের কারণে বাড়ছে। আমরা আগামী দিনে ব্যবসায়িক খরচ কমানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক মূল্যস্ফীতি হলে সেটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, তবে অভ্যন্তরীণ ব্যবসায়িক খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

এফএস