এর আগে ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘রাজধানীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’
আরও পড়ুন:
ডিএনসিসি জানিয়েছে, ইতোমধ্যে ৪১৬ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘হাতিরঝিল ও বিভিন্ন খাল-নালা পরিষ্কার করে সৌন্দর্য বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়া হয়েছে। অবৈধ খাল উদ্ধার করে সাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’ এসময় খাল বা রাস্তার পাশে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থায়নেরও আশ্বাস দেয়া হয়।





