স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘চলতি সংসদ অধিবেশনেই বিদ্যমান মাদকদ্রব্য আইন সংশোধন করা হবে।’
তিনি আরও বলেন, ‘৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। তাই ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
এছাড়া মাদক নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি পর্যায়ে নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তা প্রদানের লক্ষেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ হাজার টাকা অনুদান দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।





