তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ‘মাইলফলক’: চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত
দেশে এখন
0

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও জোরদার করবে। পাশাপাশি সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কূটনীতি ও প্রতিরক্ষা বাড়ানোর ব্যপারেও দুইদেশ একমত।’

এছাড়া যেকোনো ধরনের আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যপারে চীনের রাষ্ট্রপতি সি চিন পিং আশ্বস্ত করেছেন বলে জানান ইয়াও ওয়েন।

জেআর