চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে সরকার: অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

চীনা ব্যবসায়ীরা দেশে বিনিয়োগে আগ্রহী যারা বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার, ৪ জুলাই) সকালে, চট্টগ্রামের বন্দর এলাকায় ইশান মিস্ত্রি হাট সড়ক সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

একনেক সভায় চায়না অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সরকার যা করা দরকার তা-ই করবে বলে আরও জানান তিনি।

আরও পড়ুন:

অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পেলে চট্টগ্রাম বাস্তবিক অর্থেই বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এখানকার বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো চালু হলে এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে বলেও জানান মন্ত্রী।

এফএস