অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জাতীয় সম্পদ ছিলেন: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
দেশে এখন
0

প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জাতীয় সম্পদ ছিলেন। ছিলেন অগ্রগামী সচেতন নাগরিক। সমাজের মেহনতি মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ব্যক্তিত্ব, এমন মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ (রোববার, ৫ জুলাই) সন্ধ্যায় ফজলুল হকের বাসায় শোক জানাতে গেলে গণমাধ্যমকে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘নিজের জন্য কখনোই ভাবেননি ফজলুল হক। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন।’

আরও বলেন, ‘সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখা এ ব্যক্তিত্ব ছিলেন ষাটের দশকের গুনিদের একজন। তার মৃত্যুতে এ দেশ ও জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হল।’

আরও পড়ুন:

এদিকে বিকেল থেকেই মরহুমের মৃত্যুর খবর পেয়ে তার পল্লবীর নিজ বাসায় ভিড় করতে থাকেন তার আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আগামীকাল সকাল ১০টায় বাংলা একাডেমি, এরপর বেলা ১১টায় শহিদ মিনার এবং ১২টায় অপরাজেয় বাংলা পাদদেশে মানুষের ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এফএস