সরকারের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত হবে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: ইসি

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
1

অক্টোবর মাস সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান তিনি।

এসময় সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেন্জ্ঞ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাছউদ।

একই আয়োজনে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেয়ার তথ্যও জানান তিনি।

তিনি আশ্বস্ত করেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি।

জেআর