স্বাস্থ্য খাতেও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) গুলশানের হোটেল আমারি তে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ডা. লরা রাইকেনবার্গ ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়া হায়দার।

এসএইচ