নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক

জামায়াতে ইসলামীর সঙ্গে ইসির বৈঠক
দেশে এখন
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। আজ (বুধবার, ২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশোধন, ইসির নবনিযুক্ত অতিরিক্ত সচিব সামসুল আলমের বিষয়ে আপত্তি এবং সাতক্ষীরা- ৪ আসনের বিষয়সহ বিভিন্ন বিষয়ে ইসির সঙ্গে এ বৈঠক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এবং নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

জেআর