আজ (শুক্রবার, ৩১ জুলাই) দুপুর ১২টায় যশোরের ওরিয়ন হোটেল চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় প্রতিনিধি ও যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান।
অনুষ্ঠানে জানানো হয়, স্বর্ণ খাতকে ফরম্যালাইজড ও শৃঙ্খলবদ্ধ করতে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর হ্রাসসহ সরকারের নীতিগত সহযোগিতা পাওয়া গেছে। বৈধ উপায়ে স্বর্ণ আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশিয় স্বর্ণ খাত রপ্তানির নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
এসময় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জুয়েলারি রপ্তানির তালিকায় শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য তুলে ধরেন বাজুস সভাপতি।
সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ বরিশাল ও খুলনা জেলা এবং বিভাগীয় কমিটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।





