বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দেশে এখন
0

বেনজীর আহমেদের জামিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে— এটি আমরা শুনেছি। দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আমরা সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাই এ ল ফার্ম নিয়োগ করেছে।

আজ (রোববার, ২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের মধ্যে রাজশাহী রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দ্রুত দেশে ফেরত আনতে পারবো। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল ফার্ম এ ব্যাপারে কাজ করছে।’

মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজ, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএইচ