এডিবি কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশে সংস্থাটি অন্যতম বৃহৎ দেশ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব জোরদার, এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ করছেন।’ টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলে তিনি জানান তিনি।
এসময় বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবির) অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সাথে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে।’
আরও পড়ুন:
এসময় তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন রূপান্তরমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে এডিবিকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।’ পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।
এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামুল হক উপস্থিত ছিলেন।





