বিকেএমইএ-গার্ডিয়ান সমঝোতা

বিকেএমইএ ও গার্ডিয়ানের লোগো
দেশে এখন
0

দেশের নিটওয়্যার খাতের শ্রমিক ও কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

এ উদ্যোগের আওতায় বিকেএমইএর সদস্য কারখানার শ্রমিক ও কর্মীরা সাশ্রয়ী প্রিমিয়ামে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা, যা শ্রমিক ও কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন:

এসময় বিকেএমইএ সভাপতি বলেন, ‘ছোট ছোট অজুহাত দিয়ে ইন্সুরেন্স কোম্পানিগুলো টাকা দেয় না। তবে সেক্ষেত্রে গার্ডিয়ানের পলিসি ব্যতিক্রম।’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বেসরকারি খাত থেকেও বিকেএমইএ ও গার্ডিয়ানের মতো কোম্পানি যেভাবে এগিয়ে এসেছেন, তার সঙ্গে যদি সরকার একাত্ম হয় তাহলে দেশের অবস্থান আরও ভালো হবে।’

এসএইচ