বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা

বিএনপি আর আইআরআই প্রতিনিধিদল
দেশে এখন
0

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত ও টেকসই করা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিএনপির সঙ্গে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। আজ (রোববার, ৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এসময় আইআরআইয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি এবং মাহমুদা হাবীবা এমপি।

অন্যদিকে, আইআরআইয়ের পক্ষে বৈঠকে অংশ নেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া আরও কার্যকর ও টেকসই করতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

জেআর