বাড়লো জেট ফুয়েলের দাম; রাত ১২টা থেকে কার্যকর

প্রতীকী ছবি
দেশে এখন
0

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা হারে বাড়িয়েছে সরকার। আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

আজ (রোববার, ৯ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জেট এ-১ ফুয়েলের নতুন মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

কমিশনের আদেশে বলা হয়, গত ৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে জেট এ-১ এর প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

জেআর