বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশে এখন
0

সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিগতসময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকারগঠনসহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে।’

এফএস