৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই অগ্রগতি; উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গা
দেশে এখন
বিদেশে এখন
0

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৯ বছরেও অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শুধু রোহিঙ্গাদের মানবিক সহায়তা নয়, কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে ইইউ। ২০২৫ সালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।’

চলতি বছরেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং এ সংকটের টেকসই সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এফএস