বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে ‌‘টুকু আসে, টুকু যায়’: সংসদে রুমিন ফারহানা

Jobaiar Rahman
সংসদে রুমিন ফারহানা
দেশে এখন
0

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কড়া সমালোচনা করেন। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) জাতীয় সংসদে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা কেমন তা সাধারণ মানুষ বোঝে। আর বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কী বলবো। বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘‘টুকু আসে টুকু যায়’’।’

এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শব্দচয়ন নিয়ে হট্টগোল হয়েছে।

এসময় বিরোধীদলের সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার তীব্র প্রতিবাদ জানান। বিরোধী শিবিরের প্রায় সব সংসদ সদস্যই দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে স্পিকারকে হিমশিম খেতে হয়।

জেআর