ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের হিড়িক; চাহিদা ১ হাজার ৩০০ কোটির

টাকা তুলছেন গ্রাহকরা
দেশে এখন
1

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। টাকা উত্তোলনের সুযোগ পাওয়ার প্রথম দিনেই আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের চাহিদা তৈরি হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে ব্যাংকটি৷

তারা জানিয়েছেন, আবেদনকারীদের মধ্যে ২ হাজার ৩৬৭ জন গ্রাহক তাদের জমানো পুরো টাকাই এককালীন তুলে নিতে চান। যার পরিমাণ প্রায় ২৪৪ কোটি টাকা। নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়া হবে৷ এর আগে মঙ্গলবার সকাল থেকেই ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় ভিড় করেন সাধারণ গ্রাহকরা। নির্ধারিত ফরম পূরণ করে তারা টাকা উত্তোলনের আবেদন জমা দেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের এসব আবেদন যাচাই করে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হবে। তবে প্রথম দিনেই বিপুল পরিমাণ টাকা উত্তোলনের এমন চাহিদা ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার ওপর বড় চাপ তৈরি করেছে। বিশেষ করে যারা পুরো টাকা তুলে নিতে চাইছেন, তাদের পাওনা পরিশোধে পর্যাপ্ত নগদ অর্থের সংস্থান রাখা এখন বড় চ্যালেঞ্জ।

ইএ