আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার উদ্বোধন যোগ দিয়ে এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘প্রতিবছর কুরবানী ঈদে যে চামড়া সংগ্রহ করা হয় তা প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে জুতার কারখানা তৈরি করতে পারলে শতভাগ জুতা রপ্তানি করা সম্ভব।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের পলিসি এমন হওয়া উচিত যেখানে টেনারির আশেপাশের বসতি করা হবে না।’
খাল-বিল নদীতে চামড়ার বর্জ্য গেলে এটা ভয়ংকর রকম বিপর্যয় ডেকে আনতে পারে বলেও জানান তিনি।
এসময় সারাদেশে বেকার সমস্যা দূরীকরণে দেশের বিভিন্ন স্থানে বিসিকের জায়গায় চকলেটসহ নানা কারখানা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন রিজভী আহমেদ।
পরে ৫ দিনব্যাপী এ মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। মেলায় মোট ৪৯ স্টলের মধ্য ৪৩টি চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যেক্তা অংশ নিয়েছে।





